শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এলেন পা‌কিস্তানের মন্ত্রী আহসান ইকবাল

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০ এএম


শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এলেন পা‌কিস্তানের মন্ত্রী
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তানের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়েছে দেশ‌টির ঢাকাস্থ হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাইক‌মিশন আরও জানায়, আহসান ইকবাল ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission