সুরা আন নাহলের আয়াত তেলাওয়াত দিয়ে শপথগ্রহণ শুরু, কী এর অর্থ?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম


সুরা আন নাহলের আয়াত তেলাওয়াত দিয়ে শপথগ্রহণ শুরু, কী এর অর্থ?
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথপাঠ অনুষ্ঠানে ২৯৭ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

শপথপাঠের শুরুতে পবিত্র কুরআনের তেলাওয়াত করা হয়। বিশেষভাবে তেলাওয়াত করা হয় সুরা আন নাহল, আয়াত ৯১:
وَ اَوۡفُوۡا بِعَهۡدِ اللّٰهِ اِذَا عٰهَدۡتُّمۡ وَ لَا تَنۡقُضُوا الۡاَیۡمَانَ بَعۡدَ تَوۡكِیۡدِهَا وَ قَدۡ جَعَلۡتُمُ اللّٰهَ عَلَیۡكُمۡ كَفِیۡلًا ؕ اِنَّ اللّٰهَ یَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ

অর্থ: আর তোমরা আল্লাহ্‌র অঙ্গীকার পূর্ণ কর যখন পরস্পর অঙ্গীকার কর এবং তোমরা আল্লাহ্‌কে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করো না। নিশ্চয় আল্লাহ্‌ জানেন যা তোমরা কর।

বিজ্ঞাপন

এই আয়াতের মাধ্যমে শপথের গুরুত্ব ও দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, শপথ নেওয়ার পর তা রক্ষা করা বাধ্যতামূলক। যদি কেউ শপথের বিপরীতে ভালো কোনো কাজ করতে চায়, তবে শপথের কাফফারা দেওয়াও সুন্নত। 

হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ চাহে তো যখনই এমন কোন কাজের শপথ করি তারপর এর বিপরীতে এর চেয়ে ভাল দেখি তখনই আমি ভাল কাজটি করি এবং শপথের কাফফারা দেই। [বুখারী: ৬৬২১; মুসলিম: ১৬৪৯]

বিজ্ঞাপন

আজকের অনুষ্ঠানে সকালের তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়। এদিকে বিকাল চারটায় শুরু হবে মন্ত্রীসভার সদস্যদের শপথগ্রহণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission