ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিশেষ পত্রে তিনি এই আমন্ত্রণ জানান। অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

তারেক রহমানকে পাঠানো চিঠিতে মোদি বলেন, এই নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় মূলত তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের অগাধ আস্থা ও সমৃদ্ধ আগামীর প্রত্যাশারই প্রতিফলন। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর ও শিকড় বিস্তৃত। দুই দেশের উন্নয়নের লক্ষ্যগুলোর মধ্যে যে দারুণ মিল রয়েছে, তা ভারতের আগামী দিনের পারস্পরিক সহযোগিতার মূল ভিত্তি হবে।

আরও পড়ুন

মোদি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী প্রসারে কাজ করার অঙ্গীকার করেন। বিশেষ করে কানেকটিভিটি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে দুই দেশের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল দুই অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

নরেন্দ্র মোদি চিঠিতে বিশেষভাবে লিখেছেন, “আমি আপনাকে, আপনার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাদর অভ্যর্থনা জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
আরও পড়ুন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়