জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৯ পিএম


জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ভাষণে প্রধানমন্ত্রী দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে তার সরকারের নেওয়া প্রাথমিক রূপরেখা ও অগ্রাধিকারগুলো জাতির সামনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন।

ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান অবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের সময়কালের ভয়াবহ দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি এবং অত্যন্ত দুর্বল শাসন কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন সরকার যাত্রা শুরু করেছে। বিগত দেড় দশকে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি নাজুক অবস্থায় এসে ঠেকেছে। এমন এক প্রতিকূল সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রধান অগ্রাধিকারগুলো ঘোষণা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়ন এবং অত্যন্ত কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে হারানো শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের মূল লক্ষ্য। 

তিনি আরও বলেন, দুর্নীতির ক্ষেত্রে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে এবং অতীতে যারা রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনীকে আরও জনবান্ধব ও শক্তিশালী করার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

অর্থনৈতিক সংকট উত্তরণে নিজের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় আইনি সংস্কার সম্পন্ন করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ভাঙার বিষয়েও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে দেশের সাধারণ মানুষকে দেশ গড়ার কাজে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission