ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইচ্ছে করেই বাংলা ভাষার বিকৃতি করা হচ্ছে: অধ্যাপক তারিক মনজুর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ইচ্ছে করেই বাংলা ভাষার বিকৃতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর।

তিনি বলেন, চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের পর নতুন করে কিছু প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। কেউ কেউ মুখের ভাষায় ‘ন্যায়বিচার’ শব্দের বদলে ‘ইনসাফ’, ‘ব্যবস্থা’র বদলে ‘বন্দোবস্ত’, ‘মীমাংসা’র বদলে ‘ফয়সালা’ ইত্যাদি ব্যবহার শুরু করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা ভাষার প্রচার-প্রসার ও সংকট ঘিরে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক তারিক মনজুর বলেন, এ রকম প্রয়োগ ভাষার চেহারা বদলে দিতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকেই। বাংলা ভাষার ‘নিজস্ব’ শব্দ থাকতে এ রকম আরোপণ বা সংযোজন কেন? এ নিয়ে নানা আলোচনা–সমালোচনা দেখা গেছে। আরেকটা প্রশ্ন বেশ পুরোনো, জেন-জি সেটা নতুন করে উসকে দিয়েছে। এই প্রজন্ম মুখের কথায় প্রমিত ভাষা ব্যবহার করে না। আনুষ্ঠানিক ক্ষেত্রে কথা বলার সময়েও তারা সেটা করে না অথবা পারে না। এই সচেতন বা অসচেতন প্রয়াস কি বাংলা ভাষার ‘বিকৃতি’ ত্বরান্বিত করছে? সে ক্ষেত্রে আমাদের করণীয় কী?

আরও পড়ুন

তারিক মনজুর বলেন, এসব প্রশ্ন আর দীর্ঘশ্বাসের জবাব খুঁজতে পাকিস্তান পর্বে যাওয়া যাক। পূর্ব বাংলার সরকার ১৯৪৯ সালে বিশেষ লক্ষ্য নিয়ে ‘ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি’ গঠন করে। এই কমিটি প্রস্তাব করেছিল, নবগঠিত ‘মুসলিম’ রাষ্ট্রে জন্ম-জন্মান্তর শব্দের বদলে কিয়ামত, ঋণ শব্দের বদলে কর্জ, বিস্ময়ের বদলে তাজ্জব—এ রকম ‘মুসলমানি’ শব্দ ব্যবহার করতে হবে। ল্যাঙ্গুয়েজ কমিটির রিপোর্ট প্রকাশিত হলে মুনীর চৌধুরী আপত্তি তুলে বলেন, ‘যারা ভাষাতত্ত্বে অনভিজ্ঞ, ব্যাকরণের মর্মোদ্ধারে অনভ্যস্ত, অভিধানে অনাস্থাবাদী’, তারাই এ রকম সংস্কারের সুপারিশ করেছেন। হুমায়ুন আজাদ পরে একে ‘বাঙালি জাতিসত্তাকে পর্যুদস্ত করার চক্রান্ত’ হিসেবে মন্তব্য করেন।

তিনি বলেন, যেকোনো ভাষায় একই ধরনের অর্থ প্রকাশক একাধিক শব্দ থাকে। যেমন বাংলা ভাষায় মীমাংসা, নিষ্পত্তি, ফয়সালা বা মিটমাটের অর্থ প্রায় একই। কিংবা এই ভাষায় ‘ন্যায়বিচার’, ‘ইনসাফ’, ‘জাস্টিস’ প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। আবার যে ‘বন্দোবস্ত’ শব্দটি এখন নতুন অভিপ্রায়ে ব্যবহার শুরু হয়েছে, তার প্রয়োগ ‘চিরস্থায়ী বন্দোবস্তের’ও আগে থেকে ছিল। নতুন করে শব্দ ব্যবহারের এই ধরন যতটা না ভাষার ব্যাপার, তার চেয়ে বেশি জাতিগত স্বাতন্ত্র্য কিংবা রাজনৈতিক ভেদের ব্যাপার। এটা ভাষিক বিকৃতি নয়—এটা নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা করারও কিছু নেই। তবে এ ধরনের কৃত্রিম ও আরোপিত উদ্যোগ ভাষার মূল কাঠামো মেনে নেয় না; কেননা তা স্বতঃস্ফূর্ত নয় এবং ভাষা ব্যবহারকারীর বড় অংশ এর বাইরেই থেকে যায়।

অধ্যাপক তারিক মনজুর বলেন, নতুন শব্দ ব্যবহারের প্রবণতা অনেক সময় ভাষার চেয়ে বেশি জাতিগত স্বাতন্ত্র্য বা রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন হয়ে ওঠে। এটি ভাষিক বিকৃতি নয়। এ নিয়ে অযথা আতঙ্কের কারণও নেই। তবে কৃত্রিম ও আরোপিত উদ্যোগ ভাষার স্বাভাবিক বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, ভাষা শেষ পর্যন্ত ব্যবহারকারীর সম্মিলিত চর্চায় টিকে থাকে।

সবশেষে তিনি বলেন, বিশ্বের বড় ভাষাগুলোও ইংরেজির প্রভাব অস্বীকার করতে পারেনি। ইংরেজিকে প্রতিপক্ষ বানিয়ে লাভ নেই; প্রয়োজন বাংলাকে প্রযুক্তিসক্ষম করা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে।
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
আরও পড়ুন
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
পশ্চিমবঙ্গে সব সরকারি কাজে বাধ্যতামূলক হলো বাংলা
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী