হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী 

বাসস

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২৬ পিএম


হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী 
হজযাত্রীদের ফাইল ছবি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজী-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

বিজ্ঞাপন

হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সকলকে শতভাগ আন্তরিক হতে হবে।

আরও পড়ুন

ধর্মমন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission