আরও ৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১০ পিএম


আরও ৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ
ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আরও ৭ জন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ কে এম তাজকির-উজ-জামানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

মন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। তাকে এই নিয়োগ দিয়ে আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। বিদ্যুৎ জ্বালানি ও খুনি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব মো. শফিকুর আলম। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আফরোজা খানম (রিতা)।

বিজ্ঞাপন

এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপসচিব) মো. তানজিল্লুর রহমান। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে তার সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জোবায়ের হোসেন।

প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিনের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুর রহমান।

সহকারী একান্ত সচিবদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন এ পদ অলংকৃত করবেন বা এদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission