জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:০৯ পিএম


জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান।

ইফতার মাহফিলে তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।
হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন, আল্লাহর নামে আমরা শপথ নিই যাতে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।

অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission