ডিএমপির গুরুত্বপূর্ণ ৪ পদে রদবদল

আরটিভি নিউজ

রোববার, ০১ মার্চ ২০২৬ , ১০:০১ পিএম


ডিএমপির গুরুত্বপূর্ণ ৪ পদে রদবদল
ছবি: সংগৃহীত

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— এম তানভীর আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। মো. মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) থেকে তাকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রওনক আলম, উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। মো. মইনুল হক, উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) থেকে সরিয়ে তাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, পুলিশি কার্যক্রম গতিশীল করতে এবং প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন বহাল থাকবে। 

445

বিজ্ঞাপন

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission