ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১২:৫৪ পিএম


ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল
ছবি: সংগৃহীত

সরকার আগামী ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে। চলতি বছর ২১ মার্চ ঈদুল ফিতর, যার সঙ্গে সংযুক্ত থাকবে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ। ফলে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিন ছুটি নির্ধারিত রয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি বাড়ানো হলে ২৪ ও ২৫ মার্চও ছুটি দেওয়া হতে পারে। এর সঙ্গে ২৬ মার্চ এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ইতোমধ্যে জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে আসবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission