সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৫:৪০ পিএম


সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে, জানালেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বর্তমান সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ ও বিশেষ উদ্যোগগুলোর বিস্তারিত প্রতিফলন থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(৫ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান।

মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সভা শেষে তথ্যমন্ত্রী জানান, আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে সরকারি দল হিসেবে সরকারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে আমরা জনগণের কল্যাণে যে সিদ্ধান্তগুলো নিয়েছি— বিশেষ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা এবং কৃষকদের সার ও বীজ সহায়তার জন্য কৃষক কার্ডের বিষয়টি রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপগুলো যাতে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যেসব নতুন কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে— সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে ফলপ্রসূ আলাপ হয়েছে। 

বিশ্বের বর্তমান যুদ্ধাবস্থা এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের তৎপরতার কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে বসবেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission