ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচন ও রমজানের কারণে পিছিয়ে যাওয়া এবারের অমর একুশে বইমেলা শেষ হয়েছে ১৮ দিনেই। সংক্ষিপ্ত সময়ের এই মেলায় অংশ নেওয়া ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।

রোববার (১৫ মার্চ) সমাপনী অনুষ্ঠানে মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তবে গত বছরের তুলনায় এবার বই বিক্রি ও নতুন বই প্রকাশের সংখ্যা- দুটোই কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মেলার দিন কমে যাওয়া এবং প্যাভিলিয়ন না থাকাই বিক্রিতে প্রভাব ফেলেছে।

বিক্রির খতিয়ান
রোববার মেলার মূল মঞ্চে সমাপনী প্রতিবেদন পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা।

প্রতিবেদনে জানানো হয়, ২৬৯টি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী ১৭ দিনে তাদের বিক্রির পরিমাণ ছিল আট কোটি টাকা। গড় হিসাবে ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি টাকা।

অন্যদিকে, আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি গত ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে। ২০২৪ সালে মেলায় বই বিক্রি হয়েছিল ৬০ কোটি টাকার এবং ২০২৩ সালে বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার।

কমেছে অংশগ্রহণ ও বইয়ের সংখ্যা
গত বছর মেলায় ৭০৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিলেও এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭০-এ। মেলার তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত নতুন বই জমা পড়েছে ১ হাজার ৭৭টি। তবে অনেক প্রকাশক বই জমা না দেওয়ায় প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার মোট ২৫২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মেলার আয়োজন ও বৈশিষ্ট্য
এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বহুমাত্রিক বাংলাদেশ’। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করেছিলেন। মেলায় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মোট ৫৮৪টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৬৮টি ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হয়। তবে এবার কোনো প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার স্টল ভাড়া মওকুফ করায় প্রকাশকদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে।

প্রাণবন্ত ছিল শিশু চত্বর
শিশুদের জন্য এবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে বড় পরিসরে শিশু চত্বর সাজানো হয়েছিল। প্রতি শুক্র ও শনিবার ছিল ‘শিশুপ্রহর’। পাপেট শো এবং বায়োস্কোপ শিশুদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া শিশু-কিশোরদের জন্য আয়োজিত আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কৃত করা হয়।

​বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত 'গুণিজন স্মৃতি পুরস্কার' প্রদান করা হয়।

​মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ‘বইমেলা নিছক বিকিকিনির হাট নয়; এটি আমাদের ইতিহাস-ঐতিহ্য ও চেতনার অংশ। বইমেলা আজ আমাদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে।’

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো রদবদল করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে এর আগে ১৬ ও ১৭ (শুক্র-শনিবার) অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রোববার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে। আরটিভি/এসআর
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ১৮ বছর আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি। ফ্যাসিবাদী শাসনামলে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি, মিছিল-মিটিং করেছি।
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর... 
বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ ঘটনা। 
পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর... 
রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।  আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)। আরটিভি নিউজ/এসআর
রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
আরও পড়ুন
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২০ মাসের কন্যাসন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত বাবার
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা