বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইক‌মিশনার

আরটিভি নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৪:৪৩ পিএম


বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইক‌মিশনার
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে তিনি ব‌লেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কিভাবে এটিকে আরো শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি।

বিজ্ঞাপন

এ ছাড়াও বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission