ঈদ শেষে খুলছে অফিস-আদালত ও ব্যাংক, ফিরছে কর্মব্যস্ততা

আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০১:২৬ পিএম


ঈদ শেষে খুলছে অফিস-আদালত ও ব্যাংক, ফিরছে কর্মব্যস্ততা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারাদেশে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খুলছে। দীর্ঘ বিরতির পর দেশজুড়ে শুরু হচ্ছে কর্মব্যস্ততা।

বিজ্ঞাপন

সরকার ঘোষিত ৭ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও মাঝখানে ২৬ মার্চ স্বাধীনতা দিবস থাকায় অনেক সরকারি ও বেসরকারি চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে অনেকের জন্য এবারের ছুটি গড়িয়েছে ১২ দিন পর্যন্ত।

এ কারণে অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি গতি পেতে চলতি সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা আবার তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।

বিজ্ঞাপন

ঈদের পর প্রথম কর্মদিবসে সাধারণত কাজের চাপ তুলনামূলক কম থাকে। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি জিজ্ঞাসাতেই বেশি সময় কাটে। একইভাবে ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ এই সপ্তাহে কম থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঘোষিত ছুটি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্র সংশ্লিষ্টদেরও ছুটি ছিল। সেই ছুটি শেষ হওয়ায় আগামীকাল থেকে সংবাদমাধ্যমগুলোতেও আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission