সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১০:২৫ এএম


সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারিয়েছেন বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে হানজালা লিখেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারও পায়ে চলে গেছে!

বিজ্ঞাপন

এ ঘটনাকে নিজের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা উল্লেখ করে হানজালা লিখেন, যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব। আপনার জুতাটি আগের জাগায় রাখা আছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission