আন্তর্জাতিক ডিজাইনার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:৪৪ পিএম


আন্তর্জাতিক ডিজাইনার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
ফাইল ছবি

জার্মানির ফ্রাঙ্কফুর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাম্বিয়েন্টে অ্যান্ড হাইমটেক্সটিল ফেয়ার ২০২৬’। এতে অংশগ্রহণ করে অ্যাম্বিয়েন্ট ও হোম টেক্সটাইল খাতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরেছেন জার্মানিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক ডিজাইনার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানিয়েছেন। 

মোহাম্মদ জুলকার নাইন এ মেলায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ডিজাইন কোম্পানির সাথে আলোচনা করেন এবং বাংলাদেশের তরুণ ডিজাইনারদের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বাংলাদেশের ডিজাইনাররা এখন আন্তঃসাংস্কৃতিক বিষয়, রুচি ও নকশা এবং ঋতুভিত্তিক পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ রঙের বৈচিত্র্য সম্পর্কে আরও বেশি সচেতন, যা টেকসইভাবে গ্রাহক সন্তুষ্টি পূরণে তাদেরকে আরও বেশি সক্ষম করে তুলেছে।

বিশ্ববাজারে বাংলাদেশের তরুণ ও অভিজ্ঞ ডিজাইনারদের সক্রিয় ও শক্তিশালী উপস্থিতির কথা উল্লেখ করে ডিজাইনার কোম্পানিগুলোকে তাদের বাংলাদেশি অংশীদারদের সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেছেন রাষ্ট্রদূত জুলকার নাইন। সেইসঙ্গে বাংলাদেশে তাদের লিয়াজোঁ বা শাখা অফিস খোলার সিদ্ধান্ত নিলে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। 

মেলায় অ্যাম্বিয়েন্ট ও হোম টেক্সটাইল জগতের বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইনের। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission