ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

বাসস

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
বাংলা একাডেমি। ছবি: সংগৃহীত

জাতীয়ভাবে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা গারো ও অন্যান্য জাতি গোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনব্যাপী শুরু হচ্ছে বৈশাখী মেলা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, জিআই পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী পাওয়া যাবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমির মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আযম বলেন, বৈশাখী মেলা মূলত সর্বজনীন লোকজ মেলা। প্রতিবছরের মতো এবারও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। নববর্ষকে উৎসবমুখর করতে এ মেলার আয়োজন করা হয়। বাংলা একাডেমিতে সাধারণত ৩০ শতাংশ কমিশনে বই বিক্রি করে থাকে। কিন্ত বই পড়াকে উদ্বুদ্ধ করতে বৈশাখী মেলায় ৭০ শতাংশ কমিশনে বই বিক্রি করা হবে।

আরও পড়ুন

বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বিসিকের মেলা সারাবছরই মতিঝিলসহ নানাস্থানে হয়ে থাকে। এবার ১৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে চামড়াজাত পণ্য ৭টি, জামদানি পণ্য ৬টি, নকশিকাঁথা ৪টি, বস্ত্র ৪৪টি, শতরঞ্জি ৫টি, মণিপুরি শাড়ি ২টি সংগঠনকে স্টল দেওয়া হয়েছে। এছাড়াও বিনামূল্যে প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি স্টল, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য ২টি স্টল, কোয়ান্টাম ফাউন্ডেশনকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া কারুশিল্পী জোন, বাচ্চাদের রাইড ও বিনোদন জোন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ ও বায়োস্কোপ এর জন্য ১৩টি স্টল বরাদ্দ রয়েছে।

তিনি বলেন, আগে বিসিকের আয়োজনে করা মেলায় লোকসমাগম কম থাকত, স্টলগুলোও পরিপূর্ণ থাকত না। আশার কথা এই যে, নানা শর্তে সংগঠনগুলোকে এখন এ মেলায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, যারা আর্থিক সঙ্গতির অভাবে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারেন না। আবার তাদের অনেকের শোরুম বা মার্কেটে দোকান ক্রয় করার সামর্থ্যও থাকে না। আমরা তাদের বিশেষভাবে সহযোগিতা করছি। সুতরাং বৈশাখী মেলাটি এই গোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বিসিক প্রতিষ্ঠাকাল থেকে ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন ও বিকাশে কাজ করে আসছে। নতুন উদ্যোক্তা অন্বেষণ, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন প্রদান, প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদানসহ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ও বাজারজাতকরণ এবং সম্প্রসারণের জন্য বছরব্যাপী পণ্যমেলা ও পণ্য প্রদর্শনীর আয়োজন করে থাকে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারের প্রয়াণে বাংলা একাডেমির শোক
সোনারগাঁয় ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু