পল্টন থানা পুলিশের তৎপরতায় হারানো অর্ধশতাধিক মোবাইল উদ্ধার

আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৯:১৫ পিএম


পল্টন থানা পুলিশের তৎপরতায় হারানো অর্ধশতাধিক মোবাইল উদ্ধার
হারানো ৫১ মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল ফোন।

আরও পড়ুন

উদ্ধারকৃত এই ফোনগুলো সোমবার (২০ এপ্রিল) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission