বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু: অর্থমন্ত্রী

আরটিভি নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৩:২২ পিএম


বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু: অর্থমন্ত্রী
ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময়কালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের গণমাধ্যমকর্মীদেরকে দলবাজি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু।’

শনিবার (২৫ এপ্রিল) ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা ভালো রিপোর্টিং করলে দেশের ভালো, আমাদেরও ভালো, সবার ভালো।

আরও পড়ুন

সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষে রিপোর্ট করা দরকার নেই। এটা আমি কখনো সমর্থন করি না। আমি তখনো বলতাম, আপনি বিএনপির সাংবাদিক হইয়েন না, আপনি সাংবাদিক হোন একটু। এইখান থেকে আপনি মোটেই সরিয়েন না।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission