মারা গেলেন প্রথম এভারেস্টজয়ী নারী

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ২৩ অক্টোবর ২০১৬ , ০৯:৫৮ এএম


মারা গেলেন প্রথম এভারেস্টজয়ী নারী

প্রথম এভারেস্ট জয় করা নারী জুনকো তাবেই মারা গেছেন। তিনি জাপানের অধিবাসী ছিলেন বলে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৭৫ সালে ৩৫ বছর বয়সে এভারেস্ট জয় করেছিলেন তাবেই।

বিজ্ঞাপন

২০১২ সালে শরীরে ক্যান্সার ধরা পড়ে তার। জাপানের সাইতামা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এভারেস্ট অভিযানে তুষার ধসে চাপা পড়েছিলেন তিনি। সে যাত্রায় বেঁচে গেলেও নিজের অভিযানের সমাপ্তি টানেননি তাবেই।

বিজ্ঞাপন

১৯৯২ সালের মধ্যেই আরোহণ করেন বিশ্বের সাতটি সুউচ্চ পর্বতশৃঙ্গে।

এ বছরের জুলাইয়ে জাপানের মাউন্ট ফুজিতে আরোহণ করেন জুনকো তাবেই। এ অভিযানে তার সঙ্গী ছিল ফুকুশিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন



এফএস/আরকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission