ঢাকার তিন থানার ওসির দায়িত্বে রদবদল

আরটিভি নিউজ

রোববার, ০৩ মে ২০২৬ , ০৫:২৪ পিএম


ঢাকার তিন থানার ওসির দায়িত্বে রদবদল
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে রদবদল করা হয়েছে।  

রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া একই আদেশে দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া ও আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগীর কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission