ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরতের নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত

দুর্ঘটনা, অসুস্থতা বা অন্যান্য যৌক্তিক কারণে নির্ধারিত হজ ফ্লাইটে যাত্রা করতে না পারলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত দিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেন। চিঠিটি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী, কোনো হজযাত্রী দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে এয়ারলাইনসকে তাকে “প্রতিস্থাপন সুবিধা” দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনে বিমান ভাড়ার অর্থ ফেরতের ব্যবস্থাও নিতে হবে।

এছাড়া, ওই হজযাত্রীর সঙ্গে নিবন্ধিত সহগামী পরিবারের সদস্যরাও যদি একই কারণে যাত্রা করতে না পারেন, তাদের ক্ষেত্রেও প্রতিস্থাপন সুবিধা ও টিকিটের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিস্থাপনের কারণে এয়ারলাইনসের নির্ধারিত কোটায় কোনো পরিবর্তন হবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এ নির্দেশনা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার যাত্রী সেখানে পৌঁছেছেন। তবে অসুস্থতা বা নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পারার মতো কারণে কিছু যাত্রী ফ্লাইট মিস করেছেন।

সংশ্লিষ্টদের মতে, এই নির্দেশনার ফলে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা আর্থিকভাবে উপকৃত হবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
আরও পড়ুন
জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়
হজে কমলো বিমানের ভাড়া