চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত 

আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ০৮:৪৬ পিএম


চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগদান করবেন তিনি।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

বিকেল ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে বিরতি নেবেন। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যা ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এ সফরসূচিতে উল্লেখ করা হয়, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘দুটি খাল খনন কর্মসূচিসহ চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একযোগে চাঁদপুর থেকে ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

আরটিভি/কেডি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission