আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ  

শনিবার, ২৩ মে ২০২৬ , ০৮:৩০ এএম


আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন। এ সফরে তিনি একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, আজ সকাল ৯টায় সড়কপথে ঢাকার বাসভবন থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তার ত্রিশালে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে কিছু সময় বিরতি নেবেন তিনি।

আরও পড়ুন

বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত মূল জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিনব্যাপী এই জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের পর বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে এক বিশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ময়মনসিংহ মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

দিনব্যাপী সফর ও সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আবার সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ত্রিশালসহ গোটা ময়মনসিংহ এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুধীসমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝেও এই সফরকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission