খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন 

আরর্টিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৯:১৭ এএম


খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন 
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লেখেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার সফল নেতৃত্বের জন্য শুভকামনা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ সকল সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি এটিকে বাংলাদেশের জনগণ ও পুরো অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

এর আগে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি পান ৯৯টি ভোট, আর প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট।

৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

আগামী ৮ সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission