ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে একটি সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র একাই চলবে। পারস্পরিক স্বার্থ ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সমান সুযোগ তৈরি করতে একটি প্রকৃত অংশীদারি গড়তে চায় তার দেশ। দুই দেশের মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা হস্তান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের গতিশীল বেসরকারি খাত এবং তরুণ জনশক্তির কারণে দেশটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রাখে বলে মনে করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে এই অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, দুর্নীতি মোকাবিলা, প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। জ্বালানি খাতে ক্রমবর্ধমান সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বর্তমান সরকারকে ‘ব্যবসাবান্ধব’ হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে একটি অনুকূল পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তা, নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বৃহৎ তরুণ জনগোষ্ঠী এবং প্রসারিত দেশীয় বাজার বিনিয়োগকারীদের জন্য বড় আকর্ষণ। মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার সুযোগ, কর প্রণোদনা, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের সুবিধাগুলো কাজে লাগিয়ে আরও মার্কিন প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গত তিন দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের চেম্বার তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছে। টেলিযোগাযোগ, ডিজিটাল অর্থনীতি, তৈরি পোশাক, চিকিৎসা সরঞ্জাম এবং এভিয়েশনের মতো খাতে বিনিয়োগ ও জ্ঞান হস্তান্তরে তারা সহায়তা করেছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে অ্যামচ্যাম সর্বদা প্রথম যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে তিনি জানান। অ্যামচ্যামের নির্বাহী কমিটিতে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি ব্যবসায়িক সম্প্রসারণে নতুন উদ্যোগ নিতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

অ্যামচ্যামের সহসভাপতি মুহাম্মদ আলাউদ্দীন আহমাদ বলেন, একটি প্রতিযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়তে তাদের সংগঠন দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর এই ক্ষণে অংশীদারি, বন্ধুত্ব ও যৌথ সাফল্যের নতুন অধ্যায়ের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর