করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:১৩ পিএম


করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।  ফাইল ছবি

‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। এটা যেমন আমরা বলি- তেমন একইভাবে বলি, করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের বসবাস। আমরা সব ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করব। সবাই মিলে আমরা এ দেশেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোন বাধা মানবে না।’

আরও পড়ুন

এ সময় তিনি জানান, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার।

এর আগে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।’

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে বলে জানান তিনি।

আরটিভি/ এসকেডি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission