সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৩:৫৩ এএম


সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
393669ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বাংলাদেশ সরকার হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের পদক্ষেপ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি সৃষ্টি করে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে একে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে- এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া পরিস্থিতির আরও অবনতি রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission