জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০২:১৬ পিএম


জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর| ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের জন্য টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনে। সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে প্রবেশমূল্য রাখা হয়েছে একেবারে হাতের নাগালে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জাদুঘরের প্রবেশ ফি হিসেবে প্রাপ্তবয়স্ক বা বড়দের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে শিশুদের প্রবেশের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২৫ টাকা।

আরও পড়ুন

আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইন আবেদনের মাধ্যমে টিকিট কেটে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন। এর আগের দিন ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিনটি কেবল অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকবে। শিক্ষার্থী, গবেষক ও দর্শনার্থীদের জন্য অনলাইনে ই-টিকিট কাটার পাশাপাশি পুরো প্রদর্শনী সুন্দরভাবে ঘুরে দেখার জন্য সেখানে গাইডেড ট্যুরের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission