স্বৈরাচারের পতন ঘটাতেই জুলাই আন্দোলন করা হয়েছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১০:৫১ পিএম


স্বৈরাচারের পতন ঘটাতেই জুলাই আন্দোলন করা হয়েছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে নয়, ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়।

আরও পড়ুন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এ সময় জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission