দোকান মালিকদের ধর্মঘট বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬ , ০৬:৫৫ পিএম


দোকান মালিকদের ধর্মঘট বুধবার

`এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি’র অভিযোগ তুলে এর প্রতিবাদে ২ নভেম্বর বুধবার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ঢাকার দোকান মালিকরা।   

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব।

ধর্মঘটের এ কর্মসূচি ‘প্রতীকী’ জানিয়ে সমস্যার সমাধান না হলে আরো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন

দোকান মালিকরা প্যাকেজে ভ্যাট পদ্ধতি রাখার দাবিও জানিয়েছে।

বর্তমানে দোকান মালিকরা প্যাকেজে ভ্যাট বা বিক্রির ওপর বছরে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট এনবিআরকে দিয়ে থাকেন। তবে ২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’- এ তা বদলিয়ে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের নিয়ম করা হয়।

বিজ্ঞাপন

এ বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা এক বছর পিছিয়ে দেন। তবে প্যাকেজে ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে সংগঠ‌নের সভাপ‌তি আব্দুল সালাম, পুরান ঢাকার ব্যবসায়ীদের সমন্বয়কারী গিয়াস উদ্দিন ছিলেন।

বিজ্ঞাপন


এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission