সিলেটে এনা পরিবহনের বাস খাদে পড়ে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ অক্টোবর ২০১৮ , ১২:৫৭ পিএম


সিলেটে এনা পরিবহনের বাস খাদে পড়ে নিহত ২

সিলেটে  এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন আরটিভি অনলাইনকে জানান, রোববার রাত ১টার দিকে ওসমানীনগর উপজেলার উনিশমাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এনা পরিবহনের বাসটি সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission