মালিবাগে বাসচাপায় প্রাণ হারালেন দুই তরুণী

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ , ০৫:২৪ পিএম


মালিবাগে বাসচাপায় প্রাণ হারালেন দুই তরুণী

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসচাপায় মিম (১৬) ও পারভিন (২২) নামে দুই তরুণী মারা গেছেন। তারা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। দুই তরুণীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে আটক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় দুই সহকর্মীর মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগের আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission