চীনের ইতিহাসে সর্বনিম্ন জন্মহার

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ , ০৯:০৫ এএম


চীনের ইতিহাসে সর্বনিম্ন জন্মহার

৭০ বছর আগে ‘পিপলস রিপাবলিক অব চায়না’ প্রতিষ্ঠিত হওয়ার পর গত বছর দেশটিতে সন্তানের জন্মহার ছিল এ যাবৎকালের সর্বনিম্ন। সোমবার চীন সরকারের দেয়া পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

এতে দেশটিতে দম্পতিদের একাধিক সন্তান নিতে উৎসাহিত করার সরকারি কর্মসূচির ব্যর্থতাই ফুটে উঠেছে।

চীনের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১৯৪৯ সালের পর গত বছর দেশটিতে জন্মহার প্রতি হাজারে সর্বনিম্ন ১০ দশমিক ৯৪ ছিল। ২০১৭ সালেও এই হার প্রতি হাজারে ছিল ১২ দশমিক ৪৩; ২০১৮ সালে দেশটিতে সন্তান জন্ম নিয়েছে দেড় কোটির বেশি। কিন্তু তা আগের বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম।

এছাড়া ১৯৬০-এর দশকে চীনে ভয়াবহ দুর্ভিক্ষের পরও বর্তমান সময়েই দেশটিতে শিশু জন্মহার সর্বনিম্নে পৌঁছেছে।

চীন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল। পরে ২০১৬ সালে দেশটি এ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে শহুরে দম্পতিদের জন্য দুই সন্তান নীতি চালু করে। সে সময় চীনে কম শিশু জন্মহার ও বয়স্ক মানুষ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নীতিনির্ধারকরা এ পদক্ষেপ নেন।

চলতি মাসে চীনের সরকার-সংশ্লিষ্ট একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে জনসংখ্যা ২০২৭ সাল আসতে না আসতেই কমা শুরু করতে পারে।

তবে কী কারণে চীনে জন্মহার কমছে তা জানায়নি চীনের পরিসংখ্যান ব্যুরো। তবে গত তিন দশকের মধ্যে গত বছরই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল সর্বনিম্নে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission