সৌদি আরবের রেস্টুরেন্টে বৈধ হলো গান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ , ০৮:৪৮ পিএম


সৌদি আরবের রেস্টুরেন্টে বৈধ হলো গান

সৌদি আরবের রেস্টুরেন্টে এখন থেকে বাজবে গান। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রাজ আদেশ জারি করা হয়। সৌদি আরবের বর্তমান ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশে অনেক সংস্কার কাজ করছেন। রেস্টুরেন্টে গান বৈধ করা তেমনই একটি।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান নির্বাহী এবং সৌদি রাজ দরবারের উপদেষ্টা তুর্কি আল শেখ এই আদেশ জারি করেন। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এটা জারি করা হয়।

এ সময় শেখ বলেন, আজ থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা। সৌদি আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর হবে।

বিজ্ঞাপন

শেখ ২০১৯ সালের বিনোদন ক্যালেন্ডার উদ্বোধন করেছেন। এতে কয়েক ডজন ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- অটো রেস, মিউজিক শো, থিয়েটার পারফরমেন্স ইত্যাদি।

তুর্কি আল শেখ দৃঢ়ভাবে বলেছেন, চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করবেন। এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম, জিনেদিন জিদানসহ আরও অনেকেই থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়া স্পেনের মতো ষাঁড় দৌড় এবং ম্যাজিক শো আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। যদিও সৌদি আরবে জাদু এবং জাদুবিদ্যার শাস্তি মৃত্যুদণ্ড।

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission