উপকূলকে চীন ও ভারতের ডাস্টবিন বানানোর আয়োজন চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ , ০৭:৪৭ পিএম


উপকূলকে চীন ও ভারতের ডাস্টবিন বানানোর আয়োজন চলছে

উপকূলে চীন ও ভারতের বিভিন্ন পরিত্যক্ত কয়লা প্রকল্প বসিয়ে বাংলাদেশকে এসব দেশের ডাস্টবিন বানানোর আয়োজন চলছে। বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারা বলেন,  রূপপুরে নেয়া হয়েছে রাশিয়ার বিশাল ঋণ ও ভয়াবহ ঝুঁকির প্রকল্প। রামপালে নেয়া হয়েছে সুন্দরবন ধ্বংস করার প্রকল্প। তেলের দাম না কমিয়ে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে লুটেরাদের পকেট ভারি  করার নীতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সরকারের এসব তৎপরতার প্রতিবাদ করা আমাদের সবার দায়িত্ব।

 

বিজ্ঞাপন

এসজে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission