টেলিভিশন শিল্প সুরক্ষায় সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: ডিবিসি নিউজের প্রধান সম্পাদক

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৩ এপ্রিল ২০১৯ , ০৬:২০ পিএম


টেলিভিশন শিল্প সুরক্ষায় সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: ডিবিসি নিউজের প্রধান সম্পাদক
ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় তথা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন টিভি সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরটিভি সঙ্গে সাক্ষাতকারে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, আমি মনে করি, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকরী পদক্ষেপটি টেলিভিশন চ্যানেলের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

কোনও প্রকার অপপ্রচার ও বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে ২০০৬ সালে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন’ করে সরকার।

নিষিদ্ধ হওয়ার পরও ১৩ বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো অর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিলো মোটা অংকের অর্থ।

বিজ্ঞাপন

টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন।

শুরুতে তথ্য মন্ত্রণালয় দুইটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

বিজ্ঞাপন

ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমি মনে করি, এই পদক্ষেপটি টেলিভিশন চ্যানেলের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এজন্য অবশ্যই তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই।

তিনি বলেন, ক্যাবল অপারেটরদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। বিদেশি চ্যানেলগুলো যারা বাংলাদেশে নিয়ে আসে, তারা আরেকটা পক্ষ, তারা ক্যাবল অপারেটর না। সেই পক্ষ বাংলাদেশে বিদেশি চ্যানেল টাকা দিয়ে এনে প্রচার করছে। অথচ আমরা একশো-দেড়শো কোটি টাকা খরচ করে যে চ্যানেল প্রতিষ্ঠা করছি। বিদেশি চ্যানেলগুলো এখানে বিনামূল্যে প্রচার করছি।

এস/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission