জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রা

বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ১২:২০ পিএম


জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রা

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ ‍নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেত হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। সেখান থেকে বের হবে শোভাযাত্রা। আজকের এ আনন্দ মিলন মেলায় অংশ নিচ্ছে সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

 সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও আঞ্চলিক শাখা থেকে নানা রঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা করেন তারা।

বিজ্ঞাপন

১৯৪৮ সালের ৪ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে বাংলা এবং বাঙালির সংগ্রাম, স্বপ্ন এবং সাহসের সারথী  ছাত্রলীগ ।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখী এবং স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ এ ছাত্র সংগঠনটি।

বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এস এম জাকির হোসাইন ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission