এবারো পায়ে হেঁটে নগর ভবনে আইভী

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ , ০১:০০ পিএম


এবারো পায়ে হেঁটে নগর ভবনে আইভী

দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বিজ্ঞাপন

রোববার সকালে নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে গিয়ে দায়িত্ব নেন আইভী। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আইভী বলেন, নেত্রী আমাকে বড় মুখ করে নৌকা দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী নেত্রীর মুখ রক্ষা করেছেন। আমাকে নির্বাচিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। তাই আমি দল, মতের ঊর্ধ্বে গিয়েই সবার সেবা করবো।

এর আগে আইভী নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে হেঁটে নগরীর ২ নম্বর রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখান থেকে হেঁটে তিনি নগরভবনে আসেন।

বিজ্ঞাপন

গেলো ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো.  সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission