পাখির ছানাদের সঙ্গে বিস্কুট ভাগাভাগি করে খাচ্ছে কাঠবিড়ালি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ , ১১:০৫ পিএম


কাঠবিড়ালি, পাখি
সংগৃহীত

পশুপাখিদের মধ্যেও খাবার ভাগাভাগি করে খাওয়ার শিক্ষা থাকার বিষয়টি আরেকবার সামনে এলো। পশুপাখিরা পরিবারের সদস্যদের সঙ্গে খাবার ভাগাভাগি করেই খায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে একটি কাঠবিড়ালিকে যেভাবে পাখির ছানাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেতে দেখা গেলো তা বিরল। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

ছবিটিতে দেখা যাচ্ছে, কাঠবিড়ালিটি পেছনের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর সামনের পা দিয়ে মুখের কাছে ধরে রেখেছে একটি বিস্কুট।

আরও দেখা যাচ্ছে, বিস্কুটটির সামনে দাঁড়িয়ে আছে কয়েকটি ছোট পাখি। দুটি পাখি বিস্কুটটির দিকে তাকিয়ে আছে। একটি পাখি কাঠবিড়ালির বিস্কুটটিতে ভাগ বসিয়েছে।

সুধা রমেন আইএফএস নামের এক টুইটার অ্যাকাউন্টে গত ২৭ নভেম্বর ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটি এই টুইটার ব্যবহারকারীকে আরেকজন ফরওয়ার্ড করেন।

টুইটার অ্যাকাউন্টটি থেকে তার ফরওয়ার্ড করা ছবিটিই পোস্ট করা হয়েছে। অবশ্য এই পোস্টে এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফারকে কৃতজ্ঞতা জানাতে কুণ্ঠাবোধ করা হয়নি।

পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং প্রচুর মানুষ এটিকে লাইক ও রিটুইট করছে বলেও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission