৬৯’র গণঅভ্যুত্থান বাঙালির স্বাধীনতার মাইলফলক

সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ , ১১:৫৪ পিএম


৬৯’র গণঅভ্যুত্থান বাঙালির স্বাধীনতার মাইলফলক

২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। বাঙালির স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। মুক্তিকামী জনতার মুক্তি সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব খানকে জনতার দাবি মেনে নিতে বাধ্য করে।

২০ জানুয়ারি শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে ঢাকায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।

এ দিন ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর। এছাড়াও রুস্তম, মককবুলসহ চারজন শহীদ হন এই দিনে। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের দেওয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনগণ আইয়ুব- মোনায়েম চক্রের দালাল, মন্ত্রী, এমপিদের বাড়িতে এবং তাদের মুখপাত্র হিসেবে পরিচিত তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান অবজারভারে আগুন লাগিয়ে দেয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করে। পিছু হঠতে থাকে স্বৈরাচারী সরকার। এ গণঅভ্যুত্থান ত্বরান্বিত করে আইয়ুব খানের পতন।

 '৫২-এর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, পরবর্তী সময় ১১ দফা ও '৬৯-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission