পর্ন তারকার সঙ্গে গুলিয়ে ফেলা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ , ১১:৩৭ এএম


পর্ন তারকার সঙ্গে গুলিয়ে ফেলা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। আর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনো বিশ্বনেতার এটিই প্রথম সাক্ষাৎ।

কিন্তু এদিন তার নাম নিয়ে বিবৃতি দিতে গিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা একবার না, তিনবার মে-র নাম ভুল উচ্চারণ করলেন। এক পর্ন তারকার নামের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম গুলিয়ে ফেলা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের।

বিজ্ঞাপন

ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভাব কতটা পড়বে, তা তর্কসাপেক্ষ। তবে এদিন হোয়াইট হাউস যা করলো, তাতে সম্পর্কের শৈত্য যদি তৈরি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রই।

বিজ্ঞাপন

থেরেসা মে-র নাম থেকে এইচ শব্দটি বাদ দিয়ে হোয়াইট হাউস কর্মকর্তারা বিবৃতি দেয়ার সময় থেরেসা মে-র জায়গায় উচ্চারণ করলেন টেরেসা মে। এই নামে আদতে একজন পর্ন তারকা রয়েছেন। মোট তিনবার এই একই ভুল করার পরে শেষপর্যন্ত থেরেসা মে-র নাম ঠিকভাবে উচ্চারণ করে ও লিখে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। 

টেরেসা মে গ্ল্যামার মডেল, যিনি ১৯৯৮ সালের নীল ছবিতে নিজের ক্যারিয়ার শুরু করেন।

বিজ্ঞাপন

ওয়াই/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission