মেলায় এসেছে শিশু সাহিত্য ‘মানুষ রূপে ভূত’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ , ১২:০০ পিএম


মেলায় এসেছে শিশু সাহিত্য ‘মানুষ রূপে ভূত’

মেলায় এসেছে নাজমা রহমান ঝর্ণার শিশু সাহিত্য ‘মানুষ রূপে ভূত’ ও গীতিকবিতার সংকলন। সৃজনশীল প্রকাশনী চৈতন্য বই দু’টি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

নাজমা রহমান ঝর্ণা এতোদিন গান, কবিতা গদ্য লিখেছেন বিভিন্ন সাময়িকীতে।  এবারই প্রথম প্রকাশ হলো তার বই দু’টি।  

এ বিষয়ে নাজমা রহমান বলেন, ‘মানুষ রূপে ভূত’ বইটি উৎস্বর্গ করেছেন তার দু' সন্তান ফারাবি, ফুয়াদ ও সকল কোমলমতি শিশুদের। আর গীতিকবিতা উৎস্বর্গ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের।

বিজ্ঞাপন

ভ্রমণ পিপাসু নাজমা রহমান স্বামীর চাকরিসূত্রে ঘুরেছেন নানা দেশে। সঞ্চয় করেছেন নানা অভিজ্ঞতা। সিরাজগঞ্জে জন্ম নেয়া ঝর্ণা পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। বই দু’টির বিষয়বস্তু শিশু-কিশোর ও দেশপ্রেমিক পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে তাঁর বিশ্বাস।

বইটি পাওয়া যাবে একুশে বইমেলার ৬৩৪-৬৩৫ চৈতন্য'র স্টলে।

বিজ্ঞাপন

এপি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission