নতুন সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:৩৭ পিএম


নতুন সিইসি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদার নিয়োগ অনুমোদন করলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এছাড়া অনুমোদন পাওয়া অন্য কমিশনাররা হলেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

সোমবার সচিবালয়ে রাত সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

কে এম নুরুল হুদার সংক্ষিপ্ত পরিচিতি

১৯৭৩ ব্যাচের সরকারি কর্মকর্তা ছিলেন কে এম নূরুল হুদা। বাড়ি পটুয়াখালী। চাকরিজীবনে ফরিদপুর ও কুমিল্লার জেলা প্রশাসক ছাড়াও কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

তার ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তবে সচিব হিসেবে কোনো মন্ত্রণালয় তিনি পরিচালনা করেননি।

দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যান নুরুল হুদা।

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission