কাঁকড়ার পোনা সংগ্রহে হুমকিতে সুন্দরবন

আরটিভি অনলাইন রিপোর্ট, খুলনা

বুধবার, ০৪ অক্টোবর ২০১৭ , ০৮:১৮ পিএম


কাঁকড়ার পোনা সংগ্রহে হুমকিতে সুন্দরবন

সুন্দরবনে অধিক মুনাফার লোভে কাঁকড়ার পোনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। তবে বিশ্লেষকরা বলছেন, পোনা সংগ্রহ বাড়তে থাকলে হুমকির মুখে পড়তে পারে সুন্দরবনের জীববৈচিত্র্য। 

এ অবস্থায় জীববৈচিত্র্য রক্ষায় হ্যাচারি থেকে কাঁকড়ার পোনা সংগ্রহের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 

এদিকে সম্ভাবনাময় কাঁকড়া চাষে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করছেন চাষিরা। 

বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৪০০টি নদী ও খাল। 

এসব নদী ও খালে মাছের পাশাপাশি কাঁকড়ার আবাসস্থল রয়েছে। ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত বনজীবীরা সুন্দরবন থেকে কাঁকড়ার পোনা সংগ্রহ করেন।

আর এই পোনা খুলনার বিভিন্ন এলাকায় চাষের মাধ্যমে বড় করে রপ্তানীর উপযোগী করে তোলেন চাষিরা। 

কিন্তু কাঁকড়ার এ আহরণকে পরিবেশের জন্য হুমকি বলছেন পরিবেশবিদরা।

আর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সুন্দরবন থেকে কাঁকড়ার আহরণ বাড়লে জীববৈচিত্র্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার জানান, কাঁকড়ার পোনা সংগ্রহে প্রকৃতির  ওপর নির্ভরশীলতা কমাতে হবে। 

সেইসঙ্গে হ্যাচারিতে উৎপাদনের মাধ্যমে কাঁকড়ার রপ্তানি বাড়াতে হবে।

এদিকে চাষীরা জানিয়েছেন, দেশে ও বিদেশে কাঁকড়ার চাহিদা থাকায় সরকারের সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন।

 

জেবি/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission