জকসু নির্বাচন

সংগীত বিভাগে শিবিরের জিএস-এজিএস শূন্য, ভিপি প্রার্থী পেয়েছেন ৪ ভোট

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৬:২৪ পিএম


সংগীত বিভাগে শিবিরের জিএস-এজিএস শূন্য, ভিপি প্রার্থী পেয়েছেন ৪ ভোট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রের ভোটের ফল প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি প্যানেলই প্রায় সমানতালে এগোচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন জকসু নির্বাচনে সংগীত বিভাগের ফলাফল প্রকাশ করেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংগীত বিভাগে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব পেয়েছেন ১২৫ ভোট।

বিজ্ঞাপন

এই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলীম কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। এজিএস পদেও শিবিরের প্যানেলের মাসুদ রানা কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

আরও পড়ুন

জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ২ হাজার ৫০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৩৮২ ভোট। এখনো ১৯ কেন্দ্রের ফল পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission