আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ পদক অর্জন

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১০:৩৬ পিএম


আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ পদক অর্জন
ছবি: আরটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮–২৯ জুন অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা–২০২৬-এ অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কারাতে দল। পাঁচ সদস্যের দল নিয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টি ১টি রৌপ্য ও ৩টি তাম্রসহ মোট ৪টি পদক অর্জন করেছে।

প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে মো. শাহরিয়ার হাসান রৌপ্য পদক অর্জন করেন। এ ছাড়া ৬০ কেজি ওজন শ্রেণিতে মো. অলিউর রহমান, ৫০ কেজি ওজন শ্রেণিতে কানুশ্রী সরকার এবং ৪৫ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা মারজান তাম্র পদক অর্জন করেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের দলটি দক্ষতার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি পদক জিতে হাবিপ্রবির জন্য গৌরব বয়ে আনে।

এ সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কারাতে দলের প্রশিক্ষক লাভরাজ আচার্যের নিবেদিত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাবিপ্রবির শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে এবং তাদের আগামী দিনের সাফল্য কামনা করেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission