জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৯:৫৩ এএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, এ বিষয়ে এর আগে ২০২৫ সালের ২৮ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠানোর ক্ষেত্রে কেবল বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে এবং ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে অনলাইনে আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা অন্য ই-মেইল ব্যবহার করছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পাশাপাশি আবেদন বা তথ্য অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতার সৃষ্টি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল (college.inspection@nu.ac.bd)-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission