বেরোবি শিক্ষার্থীর নতুন উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ

‎ বেরোবি প্রতিনিধি, আরটিভি নিউজ্

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৪:৪২ পিএম


বেরোবি শিক্ষার্থীর নতুন উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ
বেরোবি শিক্ষার্থীর নতুন উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ। ছবি: সংগৃহীত

‎বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যার নাম উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। এই ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী আবু পলাশ। তিনি শিক্ষার্থীদের জন্য ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন।

‎অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন মেস, বাসা ও হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররা নিজেদের মেসের ফাঁকা সিটের তথ্য অ্যাপে যুক্ত করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন

অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, মূলত নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘর বাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে মেস বা বাসা খুঁজতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সেই সমস্যার সহজ সমাধান দিতেই এই উদ্যোগ। অ্যাপটি তৈরিতে আমি আমার বিভাগের বড় ভাই রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি।

এর আগে তিনি ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। বর্তমানে ‘ঘর বাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। এটি প্রকাশ করতে আমার প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিচ্ছি। এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য সহজেই আপডেট করতে পারবেন, ফলে আবাসন খুঁজছেন এমন শিক্ষার্থীরা নির্ভরযোগ্য তথ্য দ্রুত পেয়ে যাবেন।

‎তিনি আরও বলেন, যত বেশি মেস ও বাসার তথ্য যুক্ত হবে, তত বেশি শিক্ষার্থী উপকৃত হবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission