এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অলিম্পিয়াডে সোনার পদক জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দল।
এই বিজয়ী দলের প্রশিক্ষক ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের পর রোববার (১২ জুলাই) বাংলাদেশ দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় এআই খাতে বাংলাদেশের এই অর্জনে প্রধানমন্ত্রী অংশগ্রহনকারী ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মোহাম্মদ আজম খানের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দলের এই আন্তর্জাতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ড. মোহাম্মদ আজম খান এবং বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরটিভি/জেএমএ



